1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

ছাতকে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির  ঘটনা সংঘটিত বৃদ্ধকে জিম্মি করে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধিঃ

ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামে মাষ্টার আব্দুল আলী’র বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাতে ডাকাতির ঘটনা ঘটেছে তাদের বাড়িতে। রবিবার ২৩ ফেব্রুয়ারি গভীর রাতে এ ঘটনা  ঘটেছে। ভুক্তভোগী পরিবারের লোকজন জানান ঘটনার রাতে মাষ্টার আব্দুল আলীর পুত্র, স্বাস্থ্য কর্মী রাজিব মিয়া পরিবার পরিজন নিয়ে একই ইউনিয়নের চেচান গ্রামের শশুর বাড়িতে ছিলেন। তার ভাই সাবেক মেম্বার সুহেল মিয়াও বাড়িতে ছিলেন না। অপর ভাই জুয়েল প্রবাসে থাকেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন তাদের বৃদ্ধ পিতা মাষ্টার আব্দুল আলী। এ সুবাদে ফাঁকা বাড়িতে দুর্বৃত্তরা ঘটনা ঘটিয়েছে। ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে মাষ্টার আব্দুল আলীকে জিম্মি করে আলমিরাতে থাকা শাপলা ইসলামি যুব সংঘের ক্যাশিয়ার রাজিব মিয়ার কাছে সংঘঠনের ৯০ হাজার টাকা ও নিজেদের ১ লক্ষ বিশ হাজার টাকা সহ মোট ২ লক্ষ ১০ হাজার টাকা এবং ঘরে থাকা ২০ ভরি ওজনের স্বর্ণ, জরুরি কাগজপত্র নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় তাদের ২৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাজিব। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ছাতক দোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ মল্লিক ও ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ, সেকেন্ড অফিসার এসআই আব্দুস সাত্তার সহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছেন। এসময় ভুক্তভোগী মাষ্টার আব্দুল আলীকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নি তিনি কোর্টে জরুরি কাজে চলে গেছেন। পুলিশকে ঘটনার বিবরণ দেন আব্দুল আলীর পুত্র রাজিব তিনি বলেন ডাকাত দল তালা ভেঙে ঘরে ঢুকে তার পিতাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছে। গ্রামের লোকজন জানান সকালে ঘুম থেকে উঠে ডাকাতির ঘটনা ঘটেছে শুনেছেন তারা। তবে রাতে কোনো হাঁক-ডাক তারা  শুনতে পাননি। সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক জানান ঘটনাস্থলে ছিলেন, পুলিশ তদন্ত করছে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হবে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন এরকম একটি সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি তবে ভিকটিমের সাথে এখনো কথা বলা যায় নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com