1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

জামালপুর সদরের সাবেক এমপি আজাদ ৬ দিনের রিমান্ডে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার:

জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলাসহ নাশকতার দুটি মামলায় জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে জামালপুরের বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আনিছুজ্জামান জানান।
আবুল কালাম আজাদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।
আইনজীবী আনিছুজ্জামান বলেন, “নাশকতা পরিকল্পনায় সদর থানায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এসব মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
“আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে প্রত্যেক মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।”
২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও চলতি বছরের ৩ অগাস্ট ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনাকারী হিসেবে নাশকতার দুটি মামলায় আবুল কালাম আজাদকে আসামি করা হয়।
গত বছরের ৪ ডিসেম্বর এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আবুল কালাম আজাদকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com