1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

দ্বিতীয় দিনের মত চুসাপের উদ্যোগে চবির ২৪-২৫ সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৭৬ টাইম ভিউ

পেকুয়া কক্সবাজার প্রতিবেদকঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৪-২৫ সেশনের ভর্তিচ্ছু পেকুয়ার শিক্ষার্থীদের সুবিধার্থে নগরীর অলি খাঁ মসজিদের মোড় থেকে বিশ্ববিদ্যালয়ে ফ্রি বাস সার্ভিসের আয়োজন করেন চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব পেকুয়া (চুসাপ)। ফ্রি বাস সার্ভিসের আর্থিক সহযোগিতায় ছিলেন পেকুয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরান জাদিদ মুকুট।

শনিবার (১-মার্চ) থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় এবার পেকুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতি ইউনিটে প্রায় শতাধিক শিক্ষার্থী বাস সার্ভিসের জন্য রেজিষ্ট্রেশন করেছে বলে জানা গেছে।

শনিবার( ৮-মার্চ) দ্বিতীয় দিনের মত ভর্তি পরীক্ষার্থীদের বাস যাত্রা করে। প্রথমদিন এ উদ্যোগের শুভ উদ্বোধন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, এ ধরনের সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পেরে আমি আনন্দিত। উপস্থিত ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ সবাইকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানান তিনি।
এই সময় আরো উপস্থিত ছিলেন, চুসাপের সভাপতি আল নাহিয়ান ইসাত এবং সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন আরাফাত সহ এসোসিয়েশনের সদস্যরা।

সভাপতি ইসাত বলেন,”সবার সহযোগিতায় আশা করি আমরা এবারের ফ্রি বাস সার্ভিসের আয়োজন ভালোভাবে শেষ করতে পারব। সার্বিক সহযোগিতার জন্য কামরান জাদিদ মুকুট সহ অন্যান্য শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও CUSAP পেকুয়া ও শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে, ইনশাআল্লাহ”। উল্লেখ্য,শনিবার অনুষ্ঠিত চবি’র বি ইউনিটের ভর্তি পরীক্ষায় এইবারে প্রতি আসনে লড়ছে ৫৯ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com