1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

গজারিয়া বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুটি চুন ফ্যাক্টরি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৯৩ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অবৈধ চুনা কারখানায় অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এ সময় অভিযানকারী দল দুটি অবৈধ চুন ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ও কারখানা দুটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। প্রতি মাসে দুটি চুনা কারখানায় প্রায় ৬০ লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার করা হতো বলে জানান তারা।

গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের
ভাটেরচর নতুন রাস্তায় ও বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দি মায়ামী রেস্টুরেন্টের বিপরীত পাশে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।

অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, গ্যাস একটি রাষ্ট্রীয় সম্পদ যা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ আমরা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা ও বালুয়াকান্দি এলাকায় চালিয়ে দুই অবৈধ চুনা কারাখানা গুঁড়িয়ে দিয়েছি। এ সময় কারখানা দুটিতে কাউকে পাওয়া যায়নি। এসব ক্ষেত্রে কারখানা মালিককে খুঁজে পাওয়া যায় না সেজন্য আমরা চিন্তা করছি জমি মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করবো’।

অভিযানে উপস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী মোঃ সেলিম মিঞা বলেন, ‘ কারখানা দুটিতে প্রতি মাসে প্রায় ৬০ লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার করা হতো। আমরা কারখানার দুটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সকল স্থাপনা এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছি। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আমাদের অভিযান চলমান রয়েছে সামনে তা আরো জোরদার করা হবে’।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁয় মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com