1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধ*র্ষ*ন মা*মলার আসামি সিফাত মুন্সি গ্রে*ফ*তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৩৯ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি সিফাত মুন্সিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, “এটি একটি স্পর্শকাতর মামলা। আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছি এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” গ্রেফতারকৃত সিফাত মুন্সি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামের সোহাগ মুন্সির ছেলে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সম্প্রতি দুমকী থানায় দায়ের করা দলবদ্ধ ধর্ষণ মামলার ২ নম্বর আসামি সিফাত মুন্সিকে তার নানা বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রাম থেকে আটক করা হয়েছে।”

উল্লেখ্য, গত ১৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যার পর দুমকী উপজেলার আলগী এলাকায় (জুলাই- আগস্ট আন্দোলনে নিহত এক শহীদ এর কন্যা) কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধভাবে গণধর্ষণের অভিযোগে ১৯ মার্চ ভিকটিম নিজে বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি সাকিব মুন্সি (১৭) ঘটনার পরপরই পুলিশের হাতে গ্রেফতার হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম জানান, “ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে সাকিব মুন্সিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ দ্বিতীয় আসামী সিফাত মুন্সিকে পিরোজপুর থেকে গ্রেফতার করে।”

গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com