1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৩১ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

নিরীহ ফিলিস্তিনিদের উপর ইজরাইলীদের গণহত্যা এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসনের প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

১৮ই রমজান সেহরীর সময় নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইয়াহুদীবাদী ইজরাইলিরা বর্বর হামলা করে শত শত মুসলমানদেরকে শহীদ করার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ২১ শে মার্চ রোজ জুমাবার বাদে জুমা হাটহাজারী ডাক বাংলো চত্বরে হাটহাজারী উপজেলা হেফাজতের সম্মানিত সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার, যুগ্ম সম্পাদক জনাব মোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ বলেন, ইয়াহুদীবাদী ইজরাইলিরা পবিত্র রমজান মাসে মুসলমানদের উপর বোমা হামলার মাধ্যমে ঘুমন্ত অবস্থায় শত শত মুসলমানদের হত্যা করে।
আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। এখন মুসলমানদের ঐক্যের সময় এসেছে। বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে এই ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এর জন্য সকল মুসলমানদের সকল প্রকার লোভ লালসা ও ভেদাভেদ ভুলে ঐক্যের ছায়াতলে একত্রিত হওয়ার জন্য আহবান জানান।
ইজরাইল যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিষফোঁড়া, তদ্রুপ জৈনবাদী ভারত বাংলাদেশ ভূ-খণ্ডের জন্য বিষফোঁড়া, ওরা বাংলাদেশকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য পায়তারা করছে। এই ভারতের বিরুদ্ধে সকল বাঙালি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভারতের সকল পণ্য বর্জন করতে হবে। আজকের সমাবেশ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে ইজরাইলী ও ভারতীয় পণ্য বর্জন করার জন্য জোরদার আহ্বান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে মুফতি মোহাম্মদ আলী কাসেমী সাহেব বলেন, ইহুদীবাদী ইজরাইল মুসলমানদের উপর হামলা বন্ধ না করলে আমাদের শরীরের শেষ রক্ত কণা পর্যন্ত আমরা ওদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে যাবো। এবং বাংলাদেশ সরকারকে মুসলিম বিশ্বের সাথে যোগাযোগ করে ইজরাইলীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যথায় দেশের আপামর মুসলিম তৌহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।
হেফাজত নেতৃবৃন্দ আরো বলেন ভারতপন্থী কোন সরকারকে আমরা আর ক্ষমতাই দেখতে চাই না এই বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি চলবে না। আওয়ামীলীগ ইসলাম ও দেশের স্বার্থ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাই তাদের নিষিদ্ধ করতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সরকারি মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ আহসানুল্লাহ, কার্যনির্বাহী সদস্য হাটহাজারী পৌরসভার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী,মাওলানা মুফতী বশিরুল করিম, আবু তাহের রাজিব,রাশেদুল ইসলাম, মাওলানা ইকবাল গড়দুয়ারী, হাফেজ মহিউদ্দিন, ছাত্রনেতা আবরার কাউসার, মাওলানা জিয়াউদ্দিন জিয়া, প্রমূখ নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com