1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

চুরির অভিযোগে আমখোলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি নাসির উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেন র‍্যাব।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুখালী জেলার আমখোলা ইউনিয়নের কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লাকে চুরির অভিযোগে গ্রেফতার করেছে র‍্যাব। ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা চুরির ঘটনায় তার স্ত্রী চম্পা বেগমের দায়ের করা মামলার ভিত্তিতে শনিবার (২২ মার্চ) সকালে র‍্যাব-৮ এর একটি দল গলাচিপা উপজেলার শাখারিয়া-আমখোলা রোড থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত নাসির উদ্দিন গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের,  ছৈলা বুনিয়া গ্রামের আতাহার মোল্লার ছেলে।এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চম্পা বেগম বর্তমানে তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। অভিযুক্ত নাসির উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী কাছে মাঝেমধ্যে তার বাড়িতে যাতায়াত করতেন।গত ২২ নভেম্বর, নাসির উদ্দিন তার স্ত্রীর বাসায় আসেন এবং ৫ দিন অবস্থান করে ২৬ নভেম্বর চলে যান। এরপর চম্পা বেগম দেখতে পান, তার মেয়ের কক্ষের আলমারির ড্রয়ারের তালা ভাঙা এবং সেখান থেকে স্বর্ণের হার, চেইন, কানের দুল, ডায়মন্ড ও ৪০ হাজার সৌদি মুদ্রা চুরি হয়েছে।এ ঘটনায় চম্পা বেগম তার মেয়েকে জানালে তিনি নাসির উদ্দিনকে ফোন করেন। তখন নাসির উদ্দিন চুরি করা স্বর্ণালংকার ও রিয়াল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি

দিলেও পরে আর ফেরত দেননি।পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় চম্পা বেগম দণ্ডবিধির ৩৭৯/১০৯ ধারায় একটি মামলা দায়ের করেন।মামলা নং-৮/২০২৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৮ কে,আসামি গ্রেফতারের অনুরোধ জানালে র‍্যাব ৮ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।র‍্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, “এটি একটি আলোচিত চুরির মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত নাসির উদ্দিনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com