1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

গজারিয়া দোকানে খাবার কিনতে আসা ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৮০ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা থানার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মোদি দোকানী শাহ আলম খানকে (৬২) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ওই শিশুটির প্রতিবেশী শাহ আলম খানকে (৬২) আটক করা হয়। রাতে শিশুটি শাহ আলমের বাড়ির পাশে তার দোকানে খাবার কিনতে গিয়ে নিপীড়নের শিকার হওয়ার ঘটনা ঘটে।

শাহ আলম খান গজারিয়া উপজেলার রসুলপুর গ্রামের প্রয়াত সোলাইমান খানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ। স্থানীয় সূত্র জানায়, শাহ আলম খানের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় কন্যা শিশুটির পরিবার আতঙ্কের কারণে ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, চলতি মার্চ মাসের ১৭ তারিখ রাতে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়ায় অপর এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা নারী ও শিশু নির্যাতন মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে দুটি শিশুকে যৌণ নিপীড়নের ঘটনায় স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com