1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ শুরু।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৫২ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদ উৎসবে দেশের ইলেকট্রনিক্স খাতের সেরা ব্র্যান্ড ওয়ালটন পণ্যের ক্রেতারা আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। ক্রেতাদের জন্য এই সুবিধা ঘোষণা করে দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ শুরু করেছে ওয়ালটন। ক্যাম্পেইনের এই সিজনেও দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত এ সুবিধা পাবেন ক্রেতারা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। দেশব্যাপী সিজন-২২ এর উদ্বোধন করেন ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম।
তার আলোকে পটুয়াখালীতে আয়োজন হয়ে গেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন- ২২ এর বর্ণাঢ্য র‍্যালি,ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ফায়ার সার্ভিস সেবা, বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, নৌকা বাইচ, স্টিমারে চরে প্রচার প্রচারণা, ঘোড়ার দৌর ও ইফতারের আয়োজনর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার রিজিওনাল সেলস ম্যানেজার সুব্রত দাস রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মাহবুব এজাজ মাহবুবুল হাসান এজাজ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার বিভিন্ন শোরুমের ১৪ জন ম্যানেজার ও অন্যান্য স্টাফ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

অনুষ্ঠানে ডিজিটাল ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরে ওয়ালটনের পটুয়াখালী রিজিওনাল সেলস ম্যানেজার সুব্রত দাস বলেন, সিজন-২২ চলাকালীন ক্রেতারা পটুয়াখালীর জেলার ও দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কেনার পর সংশ্লিষ্ট পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এর পর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা, বিভিন্ন অঙ্কের ক্যাশ ভাউচার অথবা নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম কর্তৃপক্ষ ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দেবে।

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন আমাদের পটুয়াখালী জেলায় ও দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। ক্যাম্পেইনের প্রতিটি সিজনই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে। এরই প্রেক্ষিতে ঈদ উৎসবকে সামনে রেখে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ শুরু করা হয়েছে। পূর্বের মতো এই সিজনও শতভাগ সফল হবে আশাবাদী ওয়ালটন কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com