1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

গজারিয়া নিখোঁজের তিনদিন পর নদীতে পাওয়া গেল ফারুকের লাশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ‌নি‌খোঁজের তিন‌দিন পর ফারুক হোসেন (২০) না‌মে এক তরুণের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। নিহত ফারুক হোসেন নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। সে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শুক্রবার দুপুর দেড়টার দিকে মেঘনা নদীর ভাটি বলাকী এলাকা থেকে মর‌দেহ‌টি উদ্ধার করা হয়। এর আগে গেল বুধবার বিকাল সাড়ে চারটার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে পানিতে নেমে সে নিখোঁজ হয়।

নিহত তরুণের বন্ধু জহিরুল ইসলাম বলেন, গেল বুধবার তেতৈতলা এলাকায় আমরা ২২জন মেঘনা সেতুর নিচে বনভোজনে আসি। বিকেল সাড়ে চারটার দিকে ফারুক, আমি সহ ৬ বন্ধু গোসল করার জন্য মেঘনা নদীতে নামি। আমরা পাঁচ বন্ধু গোসল করে উপরে উঠে যাওয়ার সময় ফারুক আরো কিছুক্ষণ পানিতে থাকার ইচ্ছা পোষণ করে। পানিতে ডুব দিয়ে সে দীর্ঘক্ষণেও উপরে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে না পাওয়া গেলে বিষয়টি স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

নিহতের বাবা আতিক হোসেন জানান, শুক্রবার সকা‌লে স্থানীয়রা নদী‌তে মর‌দেহ‌ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ মাহবুব আলম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়। আমরা লাশটি উদ্ধার করেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com