1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

পায়রাকুঞ্জে ব্রিজ নির্মানে অধিগ্রহনের লক্ষ লক্ষ টাকা আত্মসাতকারীদের বিচার দাবীতে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটিয়াখালীর পায়রাকুঞ্জ নির্মানাধীন ব্রিজের দুই পাড়ের অধিগ্রহনকৃত জমি এলএ শাখার সার্ভেয়ার আসাদ এর সহযোগীতায় প্রতারক আকাব্বার ভুঁইয়া ভুয়া কাগজপত্র দলিল তৈরী করে কোনরূপ যাচাই-বাছাই ছাড়াই জাল জালিয়াতির রিপোর্ট তৈরী করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার প্রতিবাদে ও প্রতারকচক্রদের আইনের আওতায় এনে শাস্তি এবং আত্মসাতকৃত টাকা ফেরত পাওয়ার দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী একাধিক পরিবার ও তাদের সদস্যরা।

আজ বৃহষ্পতিবার(১০ এপ্রিল) বিকাল সাড় ৪ টায় পায়রাকুঞ্জের মির্জাগঞ্জ পাড়ের ফেরিঘাট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তৃতায় ও সাংবাদিকদের সাক্ষাতের সময় শাহ আলম ভুঁইয়া বলেছেন, তাদের বংশের আকাব্বার ভুঁইয়া তার(শাহা আলম ভুঁইয়া) ভাজনা মনোহরখালী মৌজার জেএল নং- ৩৫ এর ১৮৩,১৮৫ নং দাগের জমি এলএ শাখার সার্ভেয়ার আসাদের যোগসাজছে ও সহযোগীতায় সাড়ে ৬ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। এসময় অপর ক্ষতিগ্রস্থ মজনু মৃধা বলেন তার ১২২ খতিয়ানের ১৫০ নং দাগের ৩ শতাংশ জমির টাকা উত্তোলন করেছেন আকাব্বার ভুঁইয়া ও উল্লেখিত সার্ভেয়ার আসাদ। একই সময় সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে রেহেনা বেগম জানান, অধিগ্রহনের আগে আকাব্বার ভুঁইয়া কাছ থেকে ক্রয়কৃত ( খতিয়ান ৬০ ও ৬৩ এর ১৮৪ দাগ) এর ৬ শতাংশ জমি জাল জালিয়াতি করে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন আকাব্বার ভুঁইয়া ও সার্ভয়ার আসাদ। এ ছাড়া মানববন্ধনকালে অনুরূপ অভিযোগ করেছেন, ছত্তার হাওলাদার, রশিদ ভুঁইয়া, মোসলেম হাওলাদার, রাসেল আকন, সোবাহান আকনসহ অন্যান্য ক্ষতিগ্রস্থরা। মানববন্ধনে অংশগ্রহনকারী ছত্তার হাওলাদারসহ একাধিকজন জানান, ইতিপূর্বে জাল জালিয়াতির অভিযোগে ( মামলা নং-২৭৭/২৩) আকাব্বার ভুঁইয়া ৬ মাস জেল খেটেছেন। ভুক্তভোগিরা এ অপকর্মের প্রতিবাদ করলে আকাব্বার ভুঁইয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ বিভিন্নধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলেও জানান ক্ষতিগ্রস্থরা। তারা উক্ত প্রতারকদ্বয়ের বিচার ও প্রতারকচক্রের উত্তোলনকৃত টাকা ফেরত দাবী করেন। এ ব্যাপারে সার্ভেয়ার আসাদ ও আকাব্বার ভুঁইয়ার মুঠো ফোনে একাধিকবার ফোন করলে, ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com