1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

চট্টগ্রাম মিডিয়া ফোরাম’র ঈদপুনর্মিলনী ও নবগঠিত কমিটির অভিষেক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ :

চট্টগ্রামের সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের অন্যতম সক্রিয় সংগঠন চট্টগ্রাম মিডিয়া ফোরাম (CMF) এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান এক আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল (রবিবার) নগরীর কাট্টলীস্থ নিঝুম পার্কের সবুজ ছায়াঘেরা প্রাঙ্গণে বিকেল ৪টায় শুরু হওয়া এই অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরাফতদৌল্লাহ চৌধুরী, আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ। নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও অভিষেক পর্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি দেবাশীষ চৌধুরী, সহ-সভাপতি রেজাউল কবির চৌধুরী ও উত্তম কুমার (লেডামিয়া)। সংগঠনের সুসংগঠিত কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাংগঠনিক সম্পাদক মফজল আহমদ মির্জা, সহ-সাংগঠনিক সম্পাদক রানা বৈরাগী, অর্থ সম্পাদক মিজানুল হক, মহিলা সম্পাদিকা ফাহিম, সহ-মহিলা সম্পাদিকা তারাবানু, ও দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদিকা বুবলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক সাগর বড়ুয়া, যিনি বলেন—”চট্টগ্রাম মিডিয়া ফোরাম সংস্কৃতি ও মিডিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরির এক দুর্দান্ত প্রয়াস। এই ধরনের আয়োজন শিল্পীদের মনোবল ও পারস্পরিক সংযোগ বাড়িয়ে তোলে।”

এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ, সাংস্কৃতিক সংগঠক মুনতাছির মুন্না এবং নাট্যনির্দেশক নাসির চৌধুরী, যাঁরা এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি শরাফতদৌল্লাহ চৌধুরী বলেন—”ঈদ পুনর্মিলনী কেবল আনন্দের উপলক্ষ নয়, এটি আমাদের সদস্যদের একত্রিত করে সংস্কৃতি ও সহযোগিতার বন্ধন দৃঢ় করে।”

সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ যোগ করেন—”নতুন কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রামের নাট্য ও মিডিয়া অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে চায়। আমরা সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই।”

সাংগঠনিক সম্পাদক মফজল আহমদ মির্জা এক সাক্ষাৎকারে বলেন—”চট্টগ্রামের সংস্কৃতি ও গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে CMF অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এ সংগঠন আরও বড় পরিসরে চট্টগ্রামের সৃজনশীল চর্চায় নেতৃত্ব দেবে।”

অনুষ্ঠানে ছিল মধ্যাহ্নভোজ, সংগীত পরিবেশনা, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য ও অতিথিরা।
সবশেষে অনুষ্ঠিত হয় রাইফেল ড্র ও ক্রেস্ট বিতরণ। অংশগ্রহণকারী সদস্যদের মাঝে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানকে করে তোলে আরও উৎসবমুখর ও আনন্দঘন।

চট্টগ্রাম মিডিয়া ফোরাম দীর্ঘদিন ধরে নাট্যকর্মী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং টেকনিশিয়ানদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন হিসেবে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে নিরবিচারে কাজ করে যাচ্ছে।
নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ছিল সেই ধারাবাহিকতারই এক অনন্য নিদর্শন। নেতৃত্বের এই নবযাত্রায় ফোরাম আশা করছে, চট্টগ্রামের সংস্কৃতি ও গণমাধ্যম জগত আরও সুসংগঠিত, সৃজনশীল ও ঐক্যবদ্ধ হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com