1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা: এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ  ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী ১০ লক্ষ ১০ হাজার ২৫৯ টাকার জন্য মামলা দায়ের-গাজীপুর সংবাদ 

গজারিয়া সড়ক দূর্ঘটনার স্কুল ছাত্রের মৃত,আহত ২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৬২ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া অংশের মানা বে’ ওয়াটার পার্কের সামনের ইউটার্নে আবারও সড়ক দূর্ঘটনায় মো. মিরাজ (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

নিহত মিরাজ গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নের আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।সে গজারিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। আহত দুইজন হলো তার বন্ধু সাকিব (১৫) ও রাকিব (১৬)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া মানাবে পার্কের সামনে সড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় তিন বন্ধু। তাদের মধ্যে রাকিব মোটরসাইকেল চালাচ্ছিল আর মিরাজ ও সাকিব পিছনে বসা ছিল। মোটরসাইকেলটি বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্ন নেওয়ার সময় কুমিল্লাগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ি সেটিকে ধাক্কা দিলে গুরতর আহত হয় তিনজন। তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় চিকিৎসক।

খবর নিয়ে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত আটটার দিকে মারা যায় মিরাজ। নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.খন্দকার আরশাদ কবির বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে আমাদের হাসপাতালে আনা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিকে তিন জনকেই ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ইনচার্জ মোঃ শওকত হোসেন বলেন,’ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। আমরা ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com