
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ
কাপাসিয়া উপজেলা দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, আপত্তিকর স্লোগান, ধারাবাহিক অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার হতে এলাকার বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা। এ সময় “জিয়ার সৈনিক এক হও লড়াই করো” আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চামড়া তুলে নিব আমরা “জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়” এবার যদি ধরে লাঠি ভেঙ্গে দিব কডি কাডী এই স্লোগানে উত্তাল হয়ে উঠে এলাকার রাজপথ। দুর্গাপুর ইউনিয়নে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সোলায়মান মোল্লা ,দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম সরকার, খন্দকার রাহাদুর রহমান টুকু আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি তারাগঞ্জ স্কুল এন্ড কলেজ, ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিপলু আলম সোহেল, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র আহবায়ক হাবিবুল্লাহ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান। এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
Leave a Reply