1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর-গাজীপুর সংবাদ  এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় উন্মুক্ত কবর: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর ) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কোটি টাকা ব্যায়ে উন্মুক্ত কবর স্থাপন করেছেন প্রবাসী এক যুবক।

মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে এলাকায় আলোচনা এসেছেন তিনি।
এই ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগ নিয়েছেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাপাসিয়া গ্রামের প্রবাসী ফারুক ফকির। তিনি নিজ উদ্যোগে কাপাসিয়া গ্রামে গড়ে তুলেছেন ‘উন্মুক্ত কবর’—একটি অনন্য চিন্তা ও মূল্যবোধের প্রতীক মনে করছেন স্থানীয়রা। ফারুক মনে করেন, আমরা প্রতিদিন জীবনের ব্যস্ততায় এমনভাবে নিমজ্জিত থাকি যে, মৃত্যুর বাস্তবতা প্রায় ভুলেই যাই। অথচ মৃত্যু অবশ্যম্ভাবী, প্রত্যেককেই একদিন পৃথিবী ছাড়তে হবে।
তিনি বলেন, “আমি চাই মানুষ এই কবরগুলো দেখে যেন জীবনের স্বার্থকতা, সময়ের মূল্য ও নৈতিকতা নিয়ে নতুন করে ভাবতে শেখে। এজন্যই এই উদ্যোগ।”
ফারুক জানান, তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া গ্রামের সন্তান। বাবা সিরাজুল ইসলাম (ফকির) একজন স্কুল শিক্ষক ছিলেন এবং মা আয়শা আখতার পারভীন একজন গৃহিণী। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখতেন।বিদেশে পাড়ি দিয়ে জীবনের প্রয়োজনে অর্থ উপার্জন করেন এবং গড়ে তোলেন নিজস্ব ব্যবসা। কিন্তু সেই শৈশবের স্বপ্ন তাকে তাড়িয়ে বেড়াত। অবশেষে বিদেশের উপার্জিত অর্থে তিনি এক কিলোমিটার রাস্তা নির্মাণ করেন এবং সেই রাস্তার পাশেই গড়ে তোলেন উন্মুক্ত কবরস্থান।
কাপাসিয়া গ্রামের নওয়াব এন্টারপ্রাইজ মালিক রুবেল মিয়া (৪৫) বলেন, দশ কাঠা জমির উপর নির্মিত এই উন্মুক্ত কবরস্থানে রাখা হয়েছে প্রকৃত মাপের ছোট ছোট কবর। আগ্রহী কেউ চাইলে কবরের পাশে বসে নিজের মতো করে সময় কাটাতে পারবেন। প্রতিদিনই বহু মানুষ এই স্থাপনাটি দেখতে আসছেন।
কাপাসিয়া মডেল মসজিদের ইমাম মাহমুদুল হাসান মারুফ বলেন—“এটা অত্যন্ত ভালো ও সময়োপযোগী একটি উদ্যোগ। আমি শুনে খুশি হয়েছি। এখন যে কেউ, বিশেষ করে হতদরিদ্ররা, বিনা খরচে এখানে মরদেহ দাফনের সুযোগ পাবে।
গাজীপুর কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান বাবুল বলেন—“প্রবাসী ফারুকের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি কেবল মানবিক উদাহরণই নয়, বরং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপকারে আসবে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com