1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার, সিটি কর্পোরেশন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু-গাজীপুর সংবাদ  IviBet: jak łatwo wypłacić swoje wygrane z kasyna online Wat maakt Top 10 Online Casino Nederland uniek? Een gids voor veilig spelen en Glory Casino Bangladesh এ স্পোর্টস বেটিং: কিভাবে লাভবান হবেন? বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখা পুনর্গঠন-গাজীপুর সংবাদ  দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে হেনস্তা করলেন শহীদুল মিয়া-গাজীপুর সংবাদ বড়লেখায় চার পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ-গাজীপুর সংবাদ  সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​-গাজীপুর সংবাদ 

পটুয়াখালী জেল গলাচিপায় ভেঙে পড়া সেতুর সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১২ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন ও গলাচিপা সদর ইউনিয়নের সংযোগস্থল বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় এলাকাবাসী মারাত্মক দুর্ভোগে পড়েছেন। ঝুঁকিপূর্ণ এই সেতুর দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে বোয়ালিয়া খাল সংলগ্ন ব্রীজ বাজার সংলগ্ন এলাকায় এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. নাসির উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষক মু. হারুন অর রশিদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্বাস হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, গলাচিপা সদর বিএনপির সভাপতি মু. নাসির উদ্দিন প্যাদা এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটি ভেঙে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এতে দুই ইউনিয়নের মধ্যে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়েছে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগী পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

তারা আরও বলেন, “এই সেতুটি দুই ইউনিয়নের মানুষকে একসুত্রে বেঁধে রেখেছিল। এখন এটি ভেঙে পড়ায় জনজীবন বিপর্যস্ত। কৃষিপণ্য পরিবহন বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ভেঙে পড়া সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com