1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
স্বাধীন সাংবাদিকতা ও চাঁদাবাজ-দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিপুল উৎসাহে মাদকবিরোধী র‍্যালি: “মাদকের সাথে যুক্ত থাকলে ছাড় নয়” – সালাহউদ্দিন আইয়ুবী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় নবাগত এসিল্যান্ড আসিফ রায়হানের যোগদান: দালালচক্র ও দুর্নীতিমুক্ত ভূমি সেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ  সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে প্রতিবাদ সমাবেশ-গাজীপুর সংবাদ  “নরসিংদীতে ঘোড়াশাল পৌর এলাকার বিএনপির রাজনীতি করতে গিয়ে নিঃস্ব এই রাজনীতিবিদ শরীফ আহমেদ! ত্যাগের বিনিময়ে কী পেলেন তিনি?-গাজীপুর সংবাদ  চোখের সামনে সব ছাই”: রাণীশংকৈলের মালিভিটায় রহস্যজনক আগুনে দিশেহারা কৃষক পরিবার)-গাজীপুর সংবাদ  ​খেলাচ্ছলেই নিভে গেল প্রদীপ: রাণীশংকৈলে পুকুরের জলে তলিয়ে গেল ৩ বছরের শিশু জিহান-গাজীপুর সংবাদ  ছাতকের কৈতক শ্রী শ্রী গোপালজিউ আখড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইউএনও মহি উদ্দিন-গাজীপুর সংবাদ  ছাতকের বেতুরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সালিশকারী, নারীসহ আহত অর্ধশতাধিক-গাজীপুর সংবাদ ডবলমুরিং থানার ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার: সিএমপি-গাজীপুর সংবাদ 

পটুয়াখালী জেলায় ২৪৩৭ টি কেন্দ্রে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৬ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

সারাদেশের ন্যায় পটুয়াখালী সদর উপজেলাসহ জেলার ৮ টি উপজেলায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি। এ কর্মসূচির আওতায় সদর উপজেলায় ৮০ হাজার ১২০জনসহ জেলায় ৪ লাখ ৮০ হাজার ২৭৮ জন শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

রবিবার ১২ অক্টোবর সকাল ৯ টায় পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক আসমা আক্তার, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. মহিউদ্দিন আল মাসুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন এম নাহিদ আল রাকিব,

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, জেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম বিশ্বাস, জেলা স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক আল আমিনসহ অন্যান্য স্বাস্থ্য কর্মী।

জেলায় ২৪৩৭ টি কেন্দ্রে প্রতিকেন্দ্রে ৫ জন করে মোট ১২,১৮৫ জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবক টিকাদান কার্যক্রমে নিয়োজিত আছেন বলে সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া জানান।

এ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এই টিকার মাধ্যমে আমাদের শিশু-কিশোররা এ রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে সহযোগিতা করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com