1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ডায়মন্ড পোল্ট্রি ফার্মে অভিযান: পরিবেশ দূষণে ৪ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ দূষণসহ বিভিন্ন অভিযোগে ডায়মন্ড এগ্রো লিমিটেড নামে একটি পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। অভিযান সূত্রে জানা যায়, ডায়মন্ড এগ্রো লিমিটেড পোল্ট্রি ফার্মটি দীর্ঘদিন ধরে পরিবেশগত নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যার ফলে পার্শ্ববর্তী এলাকায় দূষণ ছড়িয়ে পড়ছিল। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানকালে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়ায় এবং অন্যান্য ব্যবস্থাপনায় ত্রুটি থাকায় ইউএনও ডাঃ তামান্না তাসনীম ও এসি ল্যান্ড নাহিদুল হক পৃথক দুটি মামলায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন।
এ সময় কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর রাকিবুল হাসান, কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মোঃ রবিউল ইসলাম বাঁধন উপস্থিত ছিলেন। এছাড়া, ডায়মন্ড এগ্ পোল্ট্রি লিমিটেডের পক্ষে ডিজিএম মোঃ পাআমিনুল ইসলাম, সিনিয়র এজিএম সোহেল রানা বাবু এবং ফার্ম ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন সেসময় উপস্থিত ছিলেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com