1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
অব্যাহতিপত্রে ছয় দফা গুরুতর অভিযোগ, পাল্টাপাল্টি চিঠিতে জটিলতা-গাজীপুর সংবাদ  ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় শীতলক্ষ্যায় নৌকা থেকে পড়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২০৬ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া থানাধীন দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকা থেকে পা পিছলে পড়ে নিখোঁজ হওয়া শাকিল দর্জি (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জানা যায়, মৃত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সোমবার (২৭ অক্টোবর ) সকাল আনুমানিক ১১টার দিকে ঘিঘাট সাকিনন্থ শীতলক্ষ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল দর্জি ঘিঘাট গ্রামের মৃত কফিল উদ্দিন দর্জির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শাকিল দর্জি নৌকা থেকে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তার সন্ধান করেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টা পর, আনুমানিক বিকেল ৩টার দিকে ঘটনাস্থল থেকে নিখোঁজ শাকিল দর্জির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় তারা। পুলিশ জানিয়েছে, নিহত শাকিল দর্জি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি )আব্দুর রব জানান ,এটি একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com