1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
StakePrix mobile App: Spielen Sie Ihre Lieblings-Casino-Spiele überall ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে টাঙ্গনের স্রোতে নিভে গেল এক শিশুর প্রাণ, এসএসসি পরীক্ষার্থী এখনও নিখোঁজ-গাজীপুর সংবাদ  So erhalten Sie den besten Bonus im Dreamz Casino: Ein Leitfaden für neue Spieler So erhalten Sie den besten Bonus im Dreamz Casino: Ein Leitfaden für neue Spieler Erleben Sie die besten Slots und Cashback-Angebote im 444 Casino Schweiz শোক, শ্রদ্ধা ও ত্যাগের মহিমায় চট্টগ্রামে পালিত পবিত্র আশুরার তাজিয়া মিছিল-গাজীপুর সংবাদ  গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ-গাজীপুর সংবাদ  Бозии беҳтарин дар Pinco casino: пайдоиши хазинаи 6000+ бозӣ The evolution of casinos What will the future hold

রাণীশংকৈলে সরকারি সার বরাদ্দে অনিয়ম, ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি সার বরাদ্দে অনিয়ম ও অবৈধ বিক্রির অভিযোগে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) রাতে পৌর এলাকার মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি নভেম্বর মাসে মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সের নামে সরকারি বরাদ্দ ছিল টিএসপি সার ১৫৫ বস্তা, এমওপি (পটাশ) ৩৪৫ বস্তা এবং ডিএপি ২২৫ বস্তা। লাইসেন্স নম্বর সার–৩৬৯৭। নিয়ম অনুযায়ী এসব সার নির্ধারিত কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণের নির্দেশনা দেয় উপজেলা কৃষি অফিস। কিন্তু ডিলার মো.

আলাউদ্দিন সেই নির্দেশনা অমান্য করে কিছু নির্দিষ্ট ব্যক্তির কাছে সার বিক্রি করে দোকান বন্ধ করে দেন। পরদিন সকালে কৃষকেরা সার নিতে গেলে তিনি জানান, সার শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ কৃষকেরা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে অবহিত করেন।

পরে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিক্রির ক্যাশ মেমো ও হিসাবপত্রে গরমিল পান। তদন্তে প্রমাণিত হয়, বরাদ্দকৃত কিছু সার অবৈধভাবে বিক্রি করা হয়েছে। এ অবস্থায় উপজেলা প্রশাসনকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলার মো. আলাউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ডিলার নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com