1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ 

হবিগঞ্জে শিশুসহ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ: সন্ধান চায় পরিবার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

হবিগঞ্জের বানিয়াচং থানার পুকড়া গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী নাছরিন আক্তার (২০) ও তার দুই বছরের শিশু কন্যা বুশরা গত ১৭ নভেম্বর বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন।

ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ না মেলায় গভীর উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় ২০ নভেম্বর বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ নাছরিন আক্তারের স্বামী মো. নজরুল ইসলাম সৌদি আরব প্রবাসী। তিনি বানিয়াচং উপজেলার পুকরা গ্রামের বাসিন্দা। নাছরিনের পিতা আঃ হামিদ এবং মা মৃত স্বপ্না বেগম, গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে। পরিবারের লোকজন জানান, গত ১৭ নভেম্বর বিকাল অনুমান ৪ টার সময় তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও সেখানে না পৌঁছায় এবং ফোন বন্ধ থাকায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।

পাঁচদিন পেরিয়ে গেলেও কোনো ধরনের তথ্য না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

বানিয়াচং থানা পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নাছরিন ও তার শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কেউ সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে: মো: জিয়াউর (নিখোঁজ ব্যক্তির মামা) মোবাইল: ০১৭৩৭৫৩২৭৯৯।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com