1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
Guía de pagos rápidos en Apuestas Mundial de Fútbol 2026 Argentina: todo lo que ছাতকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে, শিক্ষা কার্যক্রম ব্যাহত-গাজীপুর সংবাদ  নিচে তথ্যগুলোকে আরও পরিপাটি, পেশাদার ও সংবাদপত্রের ভাষায় সাজানো হলো— Writing জামালপুরে আওয়ামী লীগ নেতার চেম্বারে অভিযানে অস্ত্র, গুলি, ককটেল ও বিদেশি মদ উদ্ধার-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  জামালপুর পৌর এলাকায় একটি গরু-ছাগলের হাটের অভাবে জনদুর্ভোগ চরমে-গাজীপুর সংবাদ  Odds em destaque: como otimizar suas apostas em Noruega vs Inglaterra ১৪ হাজার কোটি টাকা প্রকল্পে সমন্বয়হীনতা অনিয়ম __ পানিতে ভাসছে চট্টগ্রাম, চরম দুর্ভোগ জনজীবন বিপর্যস্ত-গাজীপুর সংবাদ  Proven strategies for betting on the Spain vs Belgium winner in 2026 ছাতকে জমি জোর দখলের অভিযোগ ইউএনও বরাবর লিখিত আবেদন-গাজীপুর সংবাদ  Unlock secure payments and fast withdrawals at Longfu88 Casino Singapore

টাঙ্গুয়ার হাওর রক্ষায় ভ্রাম্মমান আদালতের অভিযান:আটক ১৪-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩২৪ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে আজ দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত হাওর ও সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার অভিযান চলাকালে হাওরের পরিবেশ ও মৎস্যসম্পদ ধ্বংস সংক্রান্ত মোট ১৪ জনকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক জানান,হাওরের অভ্যন্তরে নিষিদ্ধ কারেন্ট জাল, পোনা ও মা মাছ নিধন এবং অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৭ জনকে আটক করা হয়।পরে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ৩৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে দেখা যায়,হাওরের বিভিন্ন অংশে অবাধে হাঁস চরানো হচ্ছে, যা পানিদূষণ ঘটায়,জলজ উদ্ভিদ ধ্বংস করে এবং পোনা মাছের ওপর বিরূপ প্রভাব ফেলে।পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এই ঘটনায় ৪ জনের নামে ৪টি পৃথক মামলা করা হয় এবং ৪০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া,আটক হওয়া ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়,যাতে তারা ভবিষ্যতে পরিবেশবিরোধী বা অবৈধ কাজে জড়িত না হয়।

অভিযান চলাকালে ৮টি অবৈধ হাঁসের খামার ধ্বংস,হাওরে স্থাপিত প্রায় ৩,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার ও ধ্বংস করা হয়। এতে হাওরের পানির মান,মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষায় তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ইউএনও মো. মেহেদী হাসান মানিক বলেন, “টাঙ্গুয়ার হাওর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট।এর পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় প্রশাসন জিরো-টলারেন্স নীতি অনুসরণ করছে।অবৈধ সব কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর অভিযান পরিচালনা করা হবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com