1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা: এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ  ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী ১০ লক্ষ ১০ হাজার ২৫৯ টাকার জন্য মামলা দায়ের-গাজীপুর সংবাদ  অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান-গাজীপুর৷ সংবাদ  জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও-চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক-গাজীপুর সংবাদ  ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের  জন্ম, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন-গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে  ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ 

কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় তিন সাংবাদিকের উপর হামলা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২১ টাইম ভিউ

মো: শুভ ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার ৮ নং বোয়ালী ইউনিয়নে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় একটি সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল রহমান (সাবু)-এর বিরুদ্ধে সিডিউল লঙ্ঘন করে কাজ করার দাবি তুলেছেন। কাবিটা ২০২৫ প্রকল্পের বরাদ্দ ​বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট বাজার সংলগ্ন কালির বাজার রোড (চিড়ার মিলের পাশে)।​ ৩ নং ওয়ার্ডে চেয়ারম্যান একটি কাঁচা রাস্তার সিসি ঢালাই এর কাজ করছেন।

​
​স্থানীয়রা অভিযোগ করেছেন যে রাস্তা নির্মাণে সরকারের নির্ধারিত সিডিউল (নকশা) এবং মানদণ্ড উপেক্ষা করা হচ্ছে। এর প্রধান অনিয়মগুলো হলো:
​রাস্তার প্রস্থ হ্রাস সিডিউল অনুযায়ী রাস্তার প্রস্থ ৮ ফিট হওয়ার কথা থাকলেও, নির্মাণাধীন রাস্তায় মাত্র ৭ ফিট প্রস্থের ঢালাই দেওয়া হচ্ছে।
সলিং ব্যবহার না করায় সিসি ঢালাই রাস্তা নির্মাণের পূর্বে বাধ্যতামূলক সলিং (ইটের স্তর) ব্যবহার করা হচ্ছে না। এর ফলে রাস্তাটি দ্রুত ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। রাস্তার দুই পাশে ব্যবহৃত গাইডওয়ালে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। সিসি ঢালাইয়ের জন্য নিম্নমানের ও অপরিষ্কার খোয়া ব্যবহারের প্রস্তুতি চলছে।

​স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বারবার চেয়ারম্যানকে সঠিক নিয়মে কাজ করার অনুরোধ করেছি। কিন্তু তিনি কোনো কর্ণপাত করছেন না। এত বড় একটা সরকারি প্রকল্পের রাস্তা যদি এমন নিম্নমানের হয়, তবে তা বেশিদিন টিকবে না। এলাকাবাসী অবিলম্বে গাইবান্ধা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (UNO) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) এর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে কাজের মান যাচাই এবং সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হোক।

​এ বিষয়ে বোয়ালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খেয়াঘাট বাজারের পাশের একটি রাস্তার সিসি ঢালাই কাজ চলছে সরজমিনে সাংবাদিকরা দেখতে যায়। তাদের কাজটি সঠিক নিয়মে হচ্ছে না মনে হলে সিডিউল দেখতে চাওয়ায় তারা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং সংবাদ সংগ্রহের বুম ছিনিয়ে নেয়। এক পর্যায়ে লাঠি সোঠা ও ঢালাই কাজে ব্যবহারকৃত বেলচা নিয়ে অতর্কিতভাবে হামলা করেন। এতে একজন সাংবাদিক গুরুতর আহত হলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাসায় নিয়ে যাওয়া হয়।
​
​

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com