1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে মাদরাসা ছাত্রের পড়ালেখা বন্ধের হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৬ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পারিবারিক শত্রুতার জেরে ১৪ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মো. সোহেল মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বানারহাওলা গ্রামের মো. সোহেল মোল্লার ছেলে আমির হামজা (১৪) খোদাদিয়া গ্রামের ‘আল আজাহার ইসলামিয়া মডেল মাদ্রাসা’র নাজেরা বিভাগের ছাত্র। একই গ্রামের প্রতিবেশী মো. লিটন (৫৫)-এর সাথে সোহেল মোল্লার পরিবারের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছে। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ৬টার দিকে বিবাদী মো. লিটন মাদ্রাসায় গিয়ে সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেনকে অকথ্য ভাষায় হুমকি দেন। তিনি সুপারকে বলেন, আমির হামজাকে আজই মাদ্রাসা থেকে বের করে দিতে হবে। যদি সে এখানে লেখাপড়া করে, তবে তিনি শিক্ষকের ক্ষতি করবেন এবং মাদ্রাসা বন্ধ করে দেবেন বলে হুমকি দেয়। বাদী মো. সোহেল মোল্লা জানান, মাদ্রাসার সুপারের মাধ্যমে খবর পেয়ে তিনি সকালে মাদ্রাসায় গিয়ে বিস্তারিত জানতে পারেন। বিবাদীর এমন আচরণে তিনি তার একমাত্র ছেলের জান-মাল ও ভবিষ্যৎ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে তিনি বলেন, “বিবাদী আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে যে কোনো সময় আমার ছেলের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসা পরিচালনা পর্ষদকে বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com