1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ 

খালেদা জিয়া রোগমুক্তি ও শহীদ শাহজাহান খান এর স্মরণ সভায় দোয়া ও মিলাদ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খান এর স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। ৩০ নভেম্বর রোজ রবিবার বিকাল ৪ টায় গলাচিপা উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন পটুয়াখালী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খান এর সহধর্মিণী আনোয়ারা শাহজাহান। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চিকনিকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খানের সুযোগ্য পুত্র আলহাজ্ব মোঃ শিপলু খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান নেছার, গলাচিপা উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রেনু আক্তার, সাবেক পৌর কাউন্সিলর মোঃ সোহাগ মিয়া, সাবেক পৌর কাউন্সিলর মোঃ সাহেব আলী মাতুব্বর, গলাচিপা উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মোঃ শাহাবুদ্দিন সিকদার। সভা সঞ্চালনায় ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সোবাহান মিয়া। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খান এর স্মরণে কোরান তেলয়াত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com