1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ 

খালেদা জিয়াকে স্লো পয়েজিং করে হ*ত্যার চেষ্টা করা হয়েছে,খোকন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ টাইম ভিউ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী

‘বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলো, তাকে ব্রিটিশ আমলের জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয়। যেখানে মানুষ থাকার কোন পরিবেশ ছিলো না, পোকার আশ্রয়স্থল ছিলো। সেখানে রেখে তাকে স্লো পয়েজিং করে ও মানসিক যন্ত্রণা দিয়ে তাকে হ*ত্যার চেষ্টা করা হয়েছে।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমীতে জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ বলেছিল পতন হলে বিএনপির হাতে ১০ লক্ষ লোক হত্যাকান্ডের শিকার হবে, সেটি হয়নি। এমনকি আওয়ামী লীগের কোন নেতার বাড়িঘরে হামলা-ভাংচুরও করা হয়নি। দলের ভিতরে কিছু কিছু হাইব্রীড নেতা ঢুকে চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে।

খায়রুল কবির খোকন আরও বলেন, কিছু ইসলামিক দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করে। ওমুক-তমুক প্রতিকে ভোট না দিলে ঈমান থাকবে না, কোরআন সুন্নাহ থাকবে না। যারা কোরআন হাসিদের সাথে আছে বিএনপিও তাদের সাথে আছে। বিএনপি করার অপরাধে দীর্ঘ ১৭ বছর নেতা-কর্মীদেরকে হত্যা-গুম করা হয়েছে। আলেমদেরকে গ্রেপ্তার করে ওযুর পানি পর্যন্ত দেওয়া হয়নি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক রবিউল আলম, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক নোমান আহমেদ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com