1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভান্ডারিয়া অনুষ্ঠিত হয়েছে সকল স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা সম্মাননা স্মারক প্রদান-গাজীপুর সংবাদ  ​স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ  Zahraniční Casina Pro České Hráče: jak si nárokovat exkluzivní bonusy a výhody পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা-গাজীপুর সংবাদ  Hoe je profiteert van de beste bonussen bij Beste Online Casino Nederland in 2026 رحلتك إلى World Cup odds: نصائح حول الرهانات والعملات المشفرة নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫-গাজীপুর সংবাদ  কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি!-গাজীপুর সংবাদ  লাউড়েরগড়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, শত শত মাহিন্দ্র চলাচলে নাজেহাল সড়ক-গাজীপুর সংবাদ 

জুড়ীতে বসতঘরে মা ও চার বছরের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বসতঘরের আড়ায় দুইটি ওড়নায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূ ও তাঁর চার বছর বয়সী ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মরিয়ম আক্তার (২৫) ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী। তাঁর চার বছর বয়সী ছেলে আয়ান মোহাম্মদও এ ঘটনায় প্রাণ হারায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুব উদ্দিনের স্থানীয় সমাই বাজারে একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকান রয়েছে। প্রায় চার বছর আগে মরিয়ম আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা টিনশেডের আধা পাকা একটি ঘরে বসবাস করতেন। বাড়ির আশপাশে কুতুব উদ্দিনের পরিবারের অন্য সদস্যদের ঘর রয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাশের ঘরের লোকজন মরিয়মকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে ঘরের আড়ার সঙ্গে দুটি ওড়নায় মরিয়ম ও তাঁর শিশু সন্তানের লাশ ঝুলতে দেখতে পান। এ সময় কুতুব উদ্দিন দোকানে ছিলেন বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে রাত আটটার দিকে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ও ছেলের লাশ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে মরিয়মের স্বামী কুতুব উদ্দিনকে পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন আজ সোমবার সকালে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মা ও সন্তানের শরীরে ফাঁসের দাগ ছাড়া অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, সন্তানকে ফাঁস দেওয়ার পর মরিয়ম নিজেও ফাঁস নিতে পারেন। পারিবারিক কলহের জেরেও এ ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মা ও ছেলের লাশ মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com