
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি, রিপন রায়ঃ
আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-আসন থেকে গতকাল ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ,স,ম জামশেদ খোন্দকার’র নিকট মনোনয়নপত্র জমা দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, দাকোপ উপজেলা বিএনপি নেতা মোঃ আসলাম, আমীর এজাজ খানের ভাই রেজা খান।
অপরদিকে বিকেল সাড়ে ৪ টায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার থান্ডার কামরুজ্জামান’র নিকট নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে অনুলিপি জমা দেন।
জমা দান শেষে উপজেলা চত্বরে নেতাকর্মীদের উদ্দ্যেশে নির্বাচন কমিশনের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলকে নিয়ে যেতে না পারায় আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করে বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এমডি খায়রুল ইসলাম জনি খান,জলমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক নিরু, বিএনপি নেতা যথাক্রমে মোঃ টুটুল গোলদার, সেলিম হাওলাদার, মোঃ কাশেম খান, মোঃ মাসুম, যুবনেতা ইমরান হোসেন মৌলঙ্গীসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ।
অন্যদিকে খুলনা -১ আসন থেকে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন । যে সকল প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন, সম্মিলিত জাতীয় জোটের অন্তর্গত বাংলাদেশ ইসলাম ফ্রন্ড প্রার্থী সুনীল শুভ রায়, সিপিবি মনোনীত প্রার্থী কিশোর রায়, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) অ্যাড. প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে জিয়াউর রহমান পাপুল, ড. অচিন্ত্য কুমার মন্ডল, অ্যাড.গোবিন্দ হালদার ও আব্দুল গফুর মোল্লা ।
Leave a Reply