1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ  ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই শিক্ষামন্ত্রী-গাজীপুর সংবাদ  বাবার শেষ ইচ্ছা পূরণে চাচার পাশে ভাতিজা, চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন কিনতে দিলেন অর্থ- গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৪ জন আটক, আদালতে সোপর্দ-গাজীপুর সংবাদ  আর্থিক সামর্থ্য ছিল না হুইলচেয়ার কেনার,ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও-গাজীপুর সংবাদ  তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ 

নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধামনপাড়া-কাঠুয়াগাড়ি গ্রামের পাকা সড়কের পাশে ফাঁকা জায়গা থেকে সেচকাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ নভেম্বর) রাত থেকে শনিবার (২১ নভেম্বর) ভোরের যেকোনো একসময় অজ্ঞাত চোরেরা এ চুরির ঘটনা ঘটায়। গ্রামের মো. মোন্তাজ ডাক্তারের পুকুরপাড়ে সেচকাজে ব্যবহৃত এলও.৪ডি.১০২.২ নম্বর পোলে স্থাপিত ট্রান্সফরমারটি চুরি হয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে সেচকাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরির কারণে কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের মোমিনপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. বেলাল উদ্দিন জানান, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। পরে এ বিষয়ে লিখিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার জাহান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, নলডাঙ্গায় বারবার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com