1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: সরঞ্জাম জব্দ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিশা গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। অভিযানে কাপাসিয়া থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জালিশা গ্রামের ফসলি জমি ও লাল মাটির টিলা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে হুমকির মুখে পড়ছিল আবাদি জমি।

আজকের অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি আটক করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বলেন,”প্রাকৃতিক ভারসাম্য, লাল মাটির টিলা ও ফসলি জমি রক্ষা করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। সরকারি নিয়ম অমান্য করে যারা মাটি উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা আশা করছেন, নিয়মিত নজরদারির মাধ্যমে এই পরিবেশ বিধ্বংসী কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com