1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটা: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬১ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে দুটি পৃথক অভিযানে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। এ-সময় মাটি কাটার সরঞ্জাম জব্দ করার পাশাপাশি অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে সংশ্লিষ্টদের ১,০০,০০০/- এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক সংবাদমাধ্যমকে জানান, আইন অমান্য করে যারা কৃষিজমি বা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের নিরবচ্ছিন্ন অভিযান অব্যাহত আছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ভবিষ্যতে আরও জোরদার করা হবে।” স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃষি জমি রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com