1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ 

গজারিয়া সেনাবাহিনীর অভিযানে চারজন আটক, উদ্ধার ইয়াবা–গাঁজা ও অস্ত্র-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক দুই কেজি গাঁজা, পাঁচটি দেশি ধারালো অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই যৌথ অভিযান চালায় মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প। অভিযানটি পরিচালনা করা হয় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে।

আটক ব্যক্তিরা হলেন গজারিয়া উপজেলার বাসিন্দা বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আবদুল মান্নান (৩৫)। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা গজারিয়া উপজেলায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা মাদক ও অস্ত্র আইনগত প্রক্রিয়ার জন্য গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, নাশকতা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মুন্সীগঞ্জ জেলাতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com