1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ 

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বোধবার মধ্যনগর উপজেলার কাহালা গ্রামে বিশেষ এই প্রার্থনায় মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে নান্টু সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান কামরুল। উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কাহালা গ্রামের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা।

মনোরঞ্জন সরকার বলেন এই প্রার্থনা সভা মধ্যনগর উপজেলার স্থানীয় জনগণের মধ্যে এক নতুন ধারার সম্পর্কের প্রকাশ হিসেবে দেখা যায়, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ একত্রে নেত্রীর জন্য প্রার্থনা করেন।আমরা যে কোন সমস্যায় সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত কামরুজ্জামান কামরুল সাহেব কে পাশে পাই। তিনি আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থেকে সহযোগিতা করে থাকেন।আমরা সকলেই ওনাকে বিজয়ী করার জন্য মাঠে কাজ করবো।

সুনামগন্জ এক আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন একজন অবিস্মরণীয় নেত্রী, তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নি। তিনি গনতন্ত্রের জন্য জীবনের শেষদিন পর্যন্ত যুদ্ধ করেছেন। তার অসময়ে চলে যাওয়া জাতির অপুরনীয় ক্ষতি হয়েছে।আজকে দেশের সকল সম্প্রদায়ের লোকজন তার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করছেন।আমরা সকলে মিলে ওনার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আমি আপনাদের সন্তান হিসেবে অতিতে যেমনি আপনাদের পাশে ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com