1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা-গাজীপুর সংবাদ  একাত্তরের জন্য ক্ষমা না চেয়ে জামায়াত ভোট চায় কীভাবে—প্রশ্ন মির্জা ফখরুলের-গাজীপুর সংবাদ  হিন্দুদের নিরাপত্তায় আমিই হবো প্রথম শহীদ: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায়- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  পালানোর আগে আড়াই কোটি টাকার খাবার বিল বাকী শেখ হাসিনার : পরিশোধে নারাজ অন্তবর্তী কালীন সরকার-গাজীপুর সংবাদ  ৯ বছর কারাভোগেও দল ছাড়িনি আসলাম চৌধুরী: উঠান বৈঠক ও মিছিল-গাজীপুর সংবাদ  তাহিরপুরে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সালমা নজির-গাজীপুর সংবাদ  Migliori casino online non aams per un’esperienza di gioco immersiva ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তাহিরপুরের প্রতিটি ইউনিয়নে গণজোয়ারের মিছিল-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ব্যাপক সরিষার আবাদ; হলুদে মোড়া গোটা উপজেলা, স্বপ্ন বুনছেন কৃষকেরা-গাজীপুর সংবাদ  গজারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মী’র পদত্যাগ-গাজীপুর সংবাদ 

হিন্দুদের নিরাপত্তায় আমিই হবো প্রথম শহীদ: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায়- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫ টাইম ভিউ

হুমায়ুন কবির, প্রতিনিধি, ঠাকুরগাঁও।।

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে জোরালো বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের চিলারং ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে ফিরে আসবেন। আমি মির্জা ফখরুল আলমগীর আপনাদের সঙ্গে আছি। আপনাদের নিরাপত্তায় যদি শহীদ হতে হয়, আমিই হবো প্রথম শহীদ। আমার দলের লোকেরাও হবে।”
তিনি বলেন, দেশে হিন্দু-মুসলিম ঐক্য আরও সুদৃঢ় করা জরুরি। তার ভাষায়, “আজ আমাদের আনন্দ—হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে একই চিন্তা করছি। এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে, তাদের আমরা প্রশ্রয় দিতে চাই না। বিষয়টি খুব পরিষ্কার।”
সভায় নেতাকর্মীদের দেওয়া স্লোগান— “হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট”— প্রসঙ্গে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং একে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেন। বিএনপি মহাসচিব বলেন, তাদের দল কখনো ধর্মীয় প্রলোভন দেখিয়ে ভোট চায় না। “আমরা বলিনি ধানের শীষে ভোট দিলে স্বর্গ বা বেহেশতে যাওয়া যাবে। আমরা বলেছি—যেখানে দেশের কাজ হবে, মানুষের কল্যাণ হবে, সেখানেই ভোট দিন।”
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। “ওরা বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। ইসলাম ধর্মে এমন কথা কোথাও নেই। আমল যে করবে, আল্লাহর নির্দেশ মানবে—সেই বেহেশতে যাবে। এ ধরনের কথা সম্পূর্ণ বিভ্রান্তিকর।”মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, দুই লক্ষ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। কিন্তু সেই সময় একটি দল পাকিস্তানের পক্ষে কাজ করেছে। তারা আজও একদিনের জন্য ক্ষমা চায়নি। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের বিশ্বাস করা যায় না।” নিজের রাজনৈতিক জীবনের ত্যাগের কথাও তুলে ধরেন তিনি। “আমি আপনাদের লোক। আপনাদের অধিকার রক্ষায় ১৫ বছর লড়াই করেছি। ১১৭টি মামলার আসামি হয়েছি, ১১ বার জেলে গেছি, সাড়ে তিন বছর কারাভোগ করেছি। তাতে আমার কোনো দুঃখ নেই। আজ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে—এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।” আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে তাদের সেবার সুযোগ পাবেন। পথসভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com