1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশকে ‘আফগানিস্তানের পথে’ নিতে চায় জামায়াত- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা।।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে ‘আফগানিস্তানের মতো পরিস্থিতির’ দিকে নিতে চায়। তিনি বলেন, এই দলটি দেশের অগ্রগতির অন্তরায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। পথসভায় তিনি বলেন, “জামায়াতের আমির সাহেব নাকি নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন—এটি সত্য কি না জানি না। তবে যদি এমন কথা বলে থাকেন, তা মারাত্মক অন্যায়। বাংলাদেশের নারীরা কখনো এই অবমাননা মেনে নেবে না।” নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত নারীদের কাজের সুযোগ সীমিত করতে চায়। “গার্মেন্টসে কর্মরত নারীদের পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে দেবে না—এমন কথা বলা হচ্ছে। তাহলে নারীরা কাজ না করলে খাবে কী? সরকার টাকা দেবে—এ কথা পুরোপুরি প্রতারণা। কাজ না করলে কোনো সরকারই টাকা দেবে না,” বলেন তিনি। তিনি আরও বলেন, দেশ এগিয়ে নিতে নারী-পুরুষ সবার সমান অংশগ্রহণ দরকার। “আমাদের দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। তাদের বাদ দিয়ে দেশ এগোতে পারে না,” যোগ করেন তিনি। জামায়াতকে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে মানুষ বেহেশতে যাবে—এ ধরনের কথা বলে সাধারণ মানুষকে ভুল পথে নেওয়া হচ্ছে।”নির্বাচনে হুমকি ও ভয়ভীতি প্রসঙ্গে তিনি বলেন, কেউ ধানের শীষ প্রতীকের পক্ষে কথা বলতে বাধা দিলে বা হুমকি দিলে তা জানাতে। “সরকার স্পষ্টভাবে বলেছে—নির্বাচনে কাউকে ভয় দেখানো যাবে না। করলে ক্রিমিনাল অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি। সম্প্রীতির বার্তা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সনাতনি, হিন্দু ভাই–বোনসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আমরা একটি সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে চাই। এখানে কোনো ভেদাভেদ থাকবে না।”

উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি ভোটারদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com