1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়া হবে মডেল উপজেলা’: শেষ মুহূর্তের প্রচারণায় শাহ্ রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৪ টাইম ভিউ

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)

নির্বাচনী প্রচারণার শেষ লগ্নে এসে সরগরম হয়ে উঠেছে কাপাসিয়ার রাজপথ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাপাসিয়া বাজারে বিশাল গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে প্রচারণা শেষ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান। গণসংযোগকালে শাহ্ রিয়াজুল হান্নান কাপাসিয়াকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন: “আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। আপনাদের একটি ভোটই পারে কাপাসিয়ার ভাগ্য পরিবর্তন করতে। আমরা কাপাসিয়াকে একটি সুন্দর ও ‘মডেল কাপাসিয়া’ হিসেবে গড়ে তুলব।” বক্তব্যে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে,কাপাসিয়ার প্রকৃতি রক্ষা করে নতুন শিল্প কারখানা স্থাপন। শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়া, দেশে প্রকৃত গণতন্ত্র চর্চা ও সুশাসন নিশ্চিত করতে ধানের শীষের জয়ের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্‌র পুত্র শাহ্ রিয়াজুল হান্নান বর্তমানে কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। বাবার জনপ্রিয়তা ও নিজের সাংগঠনিক দক্ষতা—উভয়কেই পুঁজি করে এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। প্রচারণার শেষ মুহূর্তে ধানের শীষের কর্মী-সমর্থকদের মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো কাপাসিয়া বাজার এলাকা। সাধারণ ভোটারদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com