1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা: এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ  ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী ১০ লক্ষ ১০ হাজার ২৫৯ টাকার জন্য মামলা দায়ের-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করলেন কৃষকদল সভাপতি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৬৭ টাইম ভিউ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর এলাকায় খাস খতিয়ানভুক্ত সরকারি জমির উপর অবৈধভাবে স্থাপিত কয়েকটি দোকানপাট উচ্ছেদের দাবিতে

গতকাল ৪ মার্চ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহলবাড়ী মৌজার এসএ ১৩৬ নম্বর দাগভুক্ত সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়েকটি হোটেল স্থাপন করা হয়েছে। অভিযোগকারী মোশাররফ হোসেন জানান, রাণীশংকৈল উপজেলা পরিষদের মূল ফটকের সামনে, পোস্ট অফিসের বিপরীতে এবং খালেক হোটেলের পূর্ব পাশে মহাসড়কের পশ্চিম দিকে ফাইসাল হোটেল, বিসমিল্লাহ হোটেল ও আলমগীরের হোটেল নামে তিনটি দোকান অবৈধভাবে স্থাপন করা হয়েছে। ফলে মহাসড়কের ফুটপাত ও ক্যাম্বার বন্ধ হয়ে গিয়ে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার প্রভাব খাটিয়ে প্রায় ১৭ বছর ধরে ওই খাস জমি দখল করে এসব দোকান পরিচালনা করা হচ্ছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন

কবীর এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মামুন আল জিলানি অভিক।
অভিযোগকারী আরও দাবি করেন, দীর্ঘদিন তাদের প্রভাবের কারণে এলাকাবাসী মুখ খুলতে সাহস পাননি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ মানুষ আশাবাদী হয়ে উঠেছে যে সরকারি জমি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হবে। এ বিষয়ে বৃহস্পতিবার ৫ মার্চ বিকালে উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ওইসব ঘরে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই বাছাই পূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com