
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১২ মার্চ দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান ও সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, থানার এসআই রহমতুল্লাহ রণি,কৃষি অফিসার শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, শিক্ষা অফিসার বেলাল হোসেন, মৎস্য অফিসার আব্দুল জলিল,অধ্যক্ষ মহাদেব বসাক, সহ-অধ্যাপক মনিরুজ্জামান মনি, এনসিপি নেতা শাহজাহান আলী, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কালাম, আবুল কাসেম, আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় বর্তমানে চুরি-ডাকাতি,মাদক বেচাকেনা, পৌর শহরে যানজট, বেপরোয়া গাড়ি চালানো নিয়ন্ত্রণ ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। একইদিনে,এ সভাকক্ষে আগামি ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply