
এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুর জেলার ঐতিহ্যের ধারক প্রাচীনতম কাপাসিয়া বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইলিয়াস ভূইয়া (সোহাগ) ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি তিনি কাপাসিয়া বাজারকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কাপাসিয়া বাজার আমাদের এলাকার অর্থনীতির প্রাণকেন্দ্র। এই বাজারের ঐতিহ্য রক্ষা এবং ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষায় তিনি সর্বদা কাজ করতে চান। বিশেষ করে দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা তার অন্যতম লক্ষ্য।
সাবেক তানিয়া হোটেলের মালিক এবং বর্তমানে ভিআইপি সুজ, স্টার ক্যাফে, চাইনিজ রেস্টুরেন্ট, ভিআইপি

কাচ্ছিঘর ও ভিভো স্মার্ট সুজের স্বত্বাধিকারী ইলিয়াস ভূইয়া (সোহাগ) আরও জানান, তিনি সত্য ও ন্যায়ের ধারক হয়ে আজীবন ব্যবসায়ীদের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন:
“একটি সুন্দর, গোছানো এবং আধুনিক কাপাসিয়া বাজার গড়া আমাদের সবার স্বপ্ন। আমি এই বাজারকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে তুলতে চাই যেখানে ব্যবসায়ী ও ক্রেতা—উভয়েই স্বাচ্ছন্দ্য বোধ করবেন।” পবিত্র ঈদের এই খুশির দিনে তিনি বাজারের সকল ব্যবসায়ী ভাই-বোন ও এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি—এই কামনাই করেছেন তরুণ এই উদ্যোক্তা।
Leave a Reply