1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

সালমা নজিরকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় হাওরাঞ্চলের জনগন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪১ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ট্যাকারঘাট সাব সেক্টরের সহ অধিনায়ক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি প্রয়াত নজির হোসেনের সহধর্মিণী বিশিষ্ট নারী নেত্রী সালমা নজিরকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায় হাওরাঞ্চলের সর্বস্তরের জনগন।ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে সালমা নজির সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি উপজেলায় বিএনপির সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি তৃণমূল পর্যায়ে গিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে গেছেন।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপিকে শক্তিশালী ঘাঁটিতে পরিণত করার পেছনে প্রয়াত নজির হোসেনের অবদানকে আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে এলাকাবাসী। সংসদ সদস্য থাকাকালীন তিনি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা নির্মাণসহ তাহিরপুরে তিনটি শুল্ক স্টেশন স্থাপন করে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। সালমা নজির তাঁর স্বামীর সেই অসমাপ্ত কাজ ও উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করছেন। নির্বাচনী লড়াইয়ে দলীয় মনোনয়ন না পেলেও তিনি দলীয় প্রার্থীর পক্ষে দিন-রাত নিরলসভাবে কাজ করে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাহিরপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সাবেক সহ সাধারণ সম্পাদক জেলা বিএনপি তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, “সালমা নজিরকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করলে এ অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণ হবে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে তিনি হাওরপাড়ের মানুষের দুঃখ-কষ্ট অনুধাবন করে কাজ করতে সক্ষম।”

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় তাঁকে ঘিরে ব্যাপক জনসমর্থন দেখা যাচ্ছে। সুনামগঞ্জের হাওরবাসীর প্রত্যাশা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মানবিক ও ত্যাগী নারী নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com