1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: কৃষকদের কৃষি কার্ড ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৬ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় আনন্দমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ বিতরণ ও নতুন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার, বীজ, ওষুধসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে পেতে পারেন এবং সরকারি প্রণোদনা সরাসরি ভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই সরকার ‘কৃষি কার্ড’ দেওয়ার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে মাননীয় প্রধানমন্ত্রী এই বিশেষ কৃষক কার্ডের শুভ উদ্বোধন করবেন। তিনি আরও বলেন, “বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা সকলে সহযোগিতা করলে আগামী দিনগুলো দেশের মানুষের জন্য আরও স্বস্তির হবে।” সকাল ৯টায় গলাচিপা উপজেলা পরিষদের সামনে থেকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান নেছার-এর সঞ্চালনায় শোভাযাত্রাটি পরিচালিত হয়। উৎসবের অন্যতম আকর্ষণ ‘পান্তা-ইলিশ’ পরিবেশনা অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম। এছাড়া বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: আলহাজ্ব গোলাম মোস্তফা, আহ্বায়ক, উপজেলা বিএনপি। আলতাব খান, সদস্য সচিব, উপজেলা বিএনপি।ইখতিয়ার রহমান কবির, সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল। শিপলু খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা যুবদল। বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি। রফিকুল ইসলাম খান, আহ্বায়ক, পৌর বিএনপি।আবদুস সোবাহান, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি। আশরাফ উজ্জামান, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি। মাহামুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। মো. সৈয়দ উজ্জামান, সহকারী পুলিশ সুপার (গলাচিপা-দশমিনা সার্কেল)। হাফিজুর রহমান ও মো. জাকির হোসেন মুন্সি, যথাক্রমে আহ্বায়ক ও সদস্য সচিব, গণঅধিকার পরিষদ। এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের প্রধান ফটক, আধুনিকায়নকৃত পৌরমঞ্চ এবং উপজেলা প্রশাসন পরিচালিত ‘উপকূল পাঠাগার’ উদ্বোধন করেন। পরে তিনি স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদ আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com