1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ছাতকের চরমহল্লায় বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন কর্মসূচি ও সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১১৫ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরের ফসল রক্ষায় স্থায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে চরবাড়ুকা গ্রামের পশ্চিম বাঘাচেরা হাওরের পাড়ে হাওর- নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহবায়ক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুজন তালুকদারের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে হাওর পাড়ের ক্ষতিগ্রস্ত কৃষক, সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন কৃষক জসিম উদ্দিন, আব্দুল মতিন, ফয়জুর রহমান, জয়গম্বর, ফয়জুল করিম, মাওলানা নুর উদ্দিন, মাওলানা নাজমুল হক নসিব, রাজ্জাক আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এবং সহ-সভাপতি ওবায়দুল মুন্সি।
ছাতক উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, সদস্য জামিল হোসেন, খালেদ আহমদ, জুয়েল আহমদ, চরমহল্লা ইউনিয়ন কমিটির আহবায়ক ফয়সল আহমদ মাছুম, আব্দুল আলীম প্রমুখ।

বক্তারা হাওর ও নদী রক্ষা আন্দোলনের ১০ দফা দাবি উত্থাপন করে বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে অপরিকল্পিত পিআইসি গঠন, অতিরিক্ত বরাদ্দ এবং প্রকল্প বাস্তবায়নে সংঘটিত অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আগামী বছর বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরকে পিআইসির অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আবু তালেব, বিলাল, সাকির আহমদ, সজিব, ফয়জুর রহমান, আব্দুল মতিন, নজির, শরিফ, জুয়েল, জসিম, বশির উদ্দিন, মঈন উদ্দিন, শফিকুল রহমান, হানিফ আলী, ইসলাম উদ্দিন, মুজিবুর রহমান, সুহেল আহমদ, শরীফ আহমদ, আলমগীর, রফিক, ইলিয়াস আলী, সুন্দর আলী, আব্দুল কাহার, আনর আলী, মখবুল, শাহাবুদ্দিন, ইসবর আলীসহ লোকজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com