1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সেবার স্বীকৃতি নিয়ে নতুন পথে: রাণীশংকৈল থানার এএসআই তাহেরা খাতুনকে বিদায়ী সংবর্ধনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৭ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

দায়িত্বশীলতা, মানবিকতা আর পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে নতুন কর্মস্থলের পথে পা বাড়ালেন রাণীশংকৈল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাহেরা খাতুন। ৯৯৯ জরুরি সেবা কেন্দ্রে বদলি উপলক্ষে তাকে জানানো হলো উষ্ণ বিদায়, দেওয়া হলো সম্মাননা ক্রেস্ট।শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রাণীশংকৈল থানায় সহকর্মীদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান যেন হয়ে ওঠে আবেগঘন এক মিলনমেলা। সহকর্মীদের কণ্ঠে বারবার উঠে আসে তাহেরা খাতুনের কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক আচরণের কথা। বক্তারা বলেন, দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে তিনি সততা ও আন্তরিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবার মাধ্যমে অর্জন করেছেন আস্থা ও ভালোবাসা—যা একজন পুলিশ সদস্যের জন্য সবচেয়ে বড় অর্জন। অনুষ্ঠানে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, এসআই রহমতুল্লাহ রনি, কমলেশ, রতন, এএসআই সজীব, নয়ন, শওকত ও বেলাল হোসেন। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, ৯৯৯ জরুরি সেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও তাহেরা খাতুন একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। অনুষ্ঠানের শেষপর্বে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হলে আবেগাপ্লুত হয়ে পড়েন তাহেরা খাতুন। তিনি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই ভালোবাসা ও সম্মান তার দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা জোগাবে। নতুন কর্মস্থলে সফলভাবে দায়িত্ব পালনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com