1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
ন্যায্যমূল্যে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন:ইউনিয়ন পর্যায়ে-গাজীপুর সংবাদ  একজন সুশিক্ষিত লোক পারে এলাকা-কে আলোকিত করতে ——-সাবেক বিচারপতি ইমান আলী-গাজীপুর সংবাদ  ছাতকে ১ম ওয়াহিব উদ্দিন নিহান আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন-গাজীপুর সংবাদ  সাংবাদিক খান মেহেদীর নেতৃত্বে বদলে যাবে ভরপাশা ইউনিয়নের ভবিষ্যৎ!-গাজীপুর সংবাদ  Notre Casino en Ligne : Votre Destination de jeu Privilégiée MegaBlock – Din egen Totala Guide angående Spelets hela Mekanik samt Vinnande Strategier কাপাসিয়ায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ধর্ষণ অপহরণ হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর আটকাদেশ-গাজীপুর সংবাদ  Spor Haberleri, Son Dakika Spor, iddaa sonu�lar� ve tahminleri জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ন্যায্যমূল্যে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন:ইউনিয়ন পর্যায়ে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৮ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি’র বিশেষ ব্যবস্থাপনায় ইউনিয়ন পর্যায়ে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখা ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ (২৩ শে) এপ্রিল রোজ বৃহস্পতিবার হাটহাজারী উপজেলাধীন নাঙ্গলমোড়া ইউনিয়নের কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি’র বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, লায়ন সালাউদ্দীন আলী। তিনি তার বক্তব্যে বলেন, দেশের নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বাস্তবমুখী নানা উদ্যোগ গ্রহণ করেছে। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড কার্যক্রম তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। যার মাধ্যমে নির্ধারিত উপকারভোগীরা সুলভ মূল্যে চাল, ডাল, তেল, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এই কার্যক্রম শুধু পণ্য সরবরাহে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনার অংশ। টিসিবি স্মার্ট কার্ডের মাধ্যমে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং প্রকৃত উপকার ভোগীদের কাছে সেবা পৌঁছানো সহজ হবে। ফলে একটি জবাব দিহিতামূলক পরিবেশ নিশ্চিত হবে।

উক্ত অনুষ্ঠানটি নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইউপি সদস্য মোঃ সেলিম উদ্দিন, মোহাম্মদ মাহফুজুর রহমান, মহিলা প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন, সচিব মোঃ জাহেদুল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নাঙ্গলমোড়া ইউনিয়নের সুবিধাভোগী পরিবারের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। কার্ডপ্রাপ্তরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই উদ্যোগ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহে বড় ধরনের সহায়তা করবে এবং পারিবারিক ব্যয় ব্যবস্থাপনায় স্বস্তি এনে দেবে।

লায়ন সালাউদ্দীন আলী আরো বলেন, ভবিষ্যতেও দেশের প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে, যাতে অধিক সংখ্যক মানুষ এই সুবিধার আওতায় আসতে পারে এবং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com