1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জামালপুরে অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত-গাজীপুর সংবাদ  ছাতকে মহান মে দিবস পালিত, শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকের জাতুয়া বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি হয়েছে-গাজীপুর সংবাদ  পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অবহেলায় হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেল ২১ গ্রামের কৃষকের স্বপ্ন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে পুন: নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ  QueenWin Interactive Gaming UK: Your Prime Place for Elite Casino Entertainment Spino Casino UK: Your Ultimate Portal to Top-Tier Internet Gambling Superiority Midnite Online Casino: Detailed Assessment & Member Service Overview LuckyBlocks Casino: Complete Gids aangaande Online Gokken en Cryptocurrency Betalingen

ঠাকুরগাঁওয়ে পুন: নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নহনা নদী পুন:খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ৩০ এপ্রিল বিকেলে উপজেলার জাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বে দুবার নদীটি খনন করা হয়েছে। নতুন করে খনন করলে তাদের ফসলি জমি ও পরিবেশের ক্ষতি হবে। অন্যদিকে ঠিকাদারের দাবি, একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থে সরকারি কাজে বাধা দিচ্ছে। এলাকাবাসী জানান, নহনা নদীর প্রায় ৭.২ কিলোমিটার অংশ পুন:খননের জন্য গত জানুয়ারিতে কার্যাদেশ দেয় এলজিইডি। কিন্তু কাজ শুরু থেকেই বাধা দিয়ে আসছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, বারবার খননের ফলে নদীর পাড় ভেঙে আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। এছাড়া খনন করা বালু ফসলি জমিতে গিয়ে চাষাবাদের ক্ষতি করছে।
বিক্ষুব্ধ গ্রামবাসীর পক্ষে লাবলু বলেন,“আমরা জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসন তদন্তের কথা বললেও কোনো সুরাহা না করেই ঠিকাদার কাজ শুরু করতে চেয়েছেন। আমরা আমাদের জমি রক্ষা করতে চাই।”তবে নদী পুন:খনন সমিতির সভাপতি ও ঠিকাদার হুমায়ুন কবির দাবি করেন, উন্নয়নের স্বার্থেই এই প্রকল্প। তিনি বলেন, “কিছু লোক মোটা অঙ্কের টাকা দাবি করছে। টাকা না পেয়ে তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কাজে বাধা দিচ্ছে। আমরা থানায় অভিযোগ করেছি।” বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com