1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience تحليل Tournament fixtures: فرص باراغواي وفرنسا في كأس العالم 2026 বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ  কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  ¿Vale la pena el casino en Apuestas Mundial de Fútbol 2026 Argentina? Descubre la ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৫ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ মেলা -২০২৬। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) নানা কর্মসূচির মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সেমিনার। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান। তিনি বলেন,”সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গণশুনানি, আলোচনা সভা, তাৎক্ষণিক সেবা প্রদান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। সাধারণ মানুষের জন্য নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন আবেদন ও অভিযোগ নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা সহজীকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।”
সভাপতি তার বক্তব্যে বলেন,”ভূমি অফিসে সেবা নিতে এসে একসময় সাধারণ মানুষকে দীর্ঘ ভোগান্তির শিকার হতে হতো। কিন্তু বর্তমানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে ই-নামজারি, ই-পর্চা এবং অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে জনগণ ঘরে বসেই অনেক সেবা পাচ্ছেন। এতে সময় ও খরচ কমার পাশাপাশি দুর্নীতি ও হয়রানিও অনেকাংশে হ্রাস পেয়েছে।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ এবং উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম প্রমুখ। এসময় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালু করছে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে সেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ভূমি সেবা সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবার বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সেবাগ্রহীতা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com