1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সালাউদ্দীন আলী-গাজীপুর সংবাদ  স্বপ্নপূরণ ১৪৩ প্রার্থীর মেধার জয়, কনস্টেবল (টিআরসি) পদে চট্টগ্রামের নিয়োগ চূড়ান্ত : পুলিশ সুপার মাসুদ-গাজীপুর সংবাদ  Най-надеждните международни казино платформи: Пълно указание за избор на надеждна услуга uncategorized Overzicht van alle Holland Casinos: Jouw Volledige Wegwijzer voor Wettelijk Online Spelen সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, আত্মরক্ষায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি গোলাগুলি-গাজীপুর সংবাদ  ডোপ টেস্টে নির্দোষ,উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদন অপপ্রচারের শিকার হাফিজ-গাজীপুর সংবাদ  দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-গাজীপুর সংবাদ  🌙 ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কলিম উদ্দিন আহমদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে খাল-খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক- মোহাম্মদ রফিকুল হক-গাজীপুর সংবাদ 

“মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও সংবাদদাতা:

দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনায় একদিকে যেমন আধুনিক অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে, অন্যদিকে তেমনি কৃষিজমি রক্ষায়ও সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে কোনোভাবেই যেন ফসলি জমি নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (২৭ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে প্রতিনিয়ত আবাদি জমির পরিমাণ কমে আসছে, যা ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। তাই উন্নয়নের নামে কৃষিজমি ধ্বংস না করে “ভার্টিক্যাল ডেভেলপমেন্ট” বা বহুতল ভবন নির্মাণের মাধ্যমে পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন,“উন্নয়ন হবে পরিবেশবান্ধব, টেকসই ও ভবিষ্যতমুখী। নতুন প্রজন্মের জন্য কৃষিজমি রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”এসময় তিনি অস্ট্রেলিয়ার Sydney শহরের আধুনিক বহুতল বিশ্ববিদ্যালয় ভবনের উদাহরণ তুলে ধরে বলেন, সীমিত ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশকেও একই ধরনের পরিকল্পনার দিকে এগোতে হবে।

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, সরকারের অবস্থান একেবারেই “জিরো টলারেন্স”। কোনো প্রকল্পে গাফিলতি, দুর্নীতি কিংবা অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মন্ত্রী জেলার আরও কয়েকটি চলমান উন্নয়ন প্রকল্প ও সম্ভাব্য স্থাপনার স্থান পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com