1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ 

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৪০ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক।
এ সময় প্রধান শিক্ষক মো. শামছুল হক বলেন, “পরিবেশ রক্ষা ও মানবজীবন টিকিয়ে রাখতে বৃক্ষের অবদান অপরিসীম। একটি গাছ মানেই এক টুকরো প্রাণ। তাই নিজেদের পাশাপাশি আগামী প্রজন্মের জন্যও বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।”
তিনি উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান, মো. মোয়াজ্জেম হোসেন, শিক্ষার্থীর অভিভাবক ও জামালপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুনিরুল হক নোবেলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ এবং পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com