1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা: এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত: অধিকার ও আত্মমর্যাদার সংগ্রামের ইতিহাস স্মরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১২ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৩০ জুন) সকালে সমিতির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি সিংরাই সরেন মানিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমাজসেবক নাসিরুদ্দিন, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি রাজেন্দ্র নাথ রায়, রাণীশংকৈল উপজেলা শাখার সাবেক সভাপতি গোপন মরমু সুগা, সাবেক সম্পাদক কবিরাজ মরমু, ইএসডিও থ্রাইভ প্রকল্পের পরিচালক আরফিনা আক্তার এবং সিডিও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ফজলুল করিম। বক্তারা বলেন, ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ ছিল শোষণ, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর আত্মমর্যাদা, ন্যায্য অধিকার এবং স্বাধীন অস্তিত্ব রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। এই বিদ্রোহ আজও ন্যায়বিচার ও অধিকার আদায়ের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়। তারা নতুন প্রজন্মের কাছে সাঁওতাল বিদ্রোহের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার পাশাপাশি আদিবাসী সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও সাংবিধানিক অধিকার সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com