1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা: এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ  ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী ১০ লক্ষ ১০ হাজার ২৫৯ টাকার জন্য মামলা দায়ের-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৫১ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার রুহিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেলস্টেশন অতিক্রম করছিল। ঠিক সেই সময় হবিজান বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। ট্রেনটি খুব কাছাকাছি চলে আসায় তিনি নিরাপদে লাইন অতিক্রম করতে পারেননি। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার আঘাতে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর রুহিয়া রেলস্টেশন এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, রেললাইন পারাপারের সময় অসতর্কতা এবং নির্ধারিত নিরাপদ পারাপার ব্যবস্থা ব্যবহার না করায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা ঝুঁকিপূর্ণ স্থানে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদারের দাবি জানান। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রেলওয়ে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নিহতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com